মনপাথর বাজারে কংগ্রেস কর্মীদের উদ্যোগে কর্মী সন্মেলন অনুষ্ঠিত

congবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ ফেব্রুয়ারী ৷৷ বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজারে কংগ্রেস কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক কর্মী সন্মেলন। এই কর্মী সন্মেলনের মূল লক্ষ্য আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে স্বচ্ছ সরকার গঠন করা বলে জানান কংগ্রেস কর্মীরা। এই কর্মী সন্মেলনের মধ্যদিয়ে কংগ্রেস সমর্থীত কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে জানানা, ১৮ এর বিধানসভা নির্বাচনের ফলাফল শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো ৩৬-শান্তির বাজার এলাকায় কংগ্রের কর্মী সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বিভিন্ন প্রকার ভয় ভিতির ফলে কোনো প্রকার অনুষ্ঠান করা যায়নি ও শান্তির বাজার পৌর পরিষদের উপ-নির্বাচনেও কংগ্রেস দল থেকে প্রার্থি দিতে পারেন নি বলে অভিযোগ করেন কংগ্রেস সমর্থীত কর্মীরা। মনপাথর বাজারে কংগ্রেসের কর্মী সন্মেলনের মধ্যদিয়ে বিজেপি দল থেকে ১০ পরিবারের ৩৪ জন ভোটার কংগ্রেসে যোগদান করেন। এদিনের প্রথম দিনের অনুষ্ঠানে কংগ্রেসে এই ভাবে যোগদানের ফলে কংগ্রেস সমর্থীত কর্মীদের মনোবল বৃদ্ধি হয়েছে বলে গুঞ্জন চলছে অভিঞ্জ মহলে। অপরদিকে এই কর্মী সন্মেলনে কংগ্রেস সমর্থীত কর্মরা পাকিস্থান যেভাব ভারতের উপর আক্রমন করছে তার তীব্র নিন্দা জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*