বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ ফেব্রুয়ারী ৷৷ কৃষি সামগ্রী বিতরণকে কেন্দ্র করে পঞ্চায়েতে তালা ঝুলালো আই পি এফ টি সমর্থীত কর্মীরা। জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত পূর্ব পিলাক এ ডি সি ভিলেজের পঞ্চায়েত অফিসে তালা ঝুলালো ঐ এলাকার বিক্ষুব্ধ আই পি এফ টি সমর্থীত কর্মীরা। পঞ্চায়েত চলাকালিন সময়ে পঞ্চায়েতে কর্মরত সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে অফিস কক্ষে তালা ঝুলানো হলো। এই তালা ঝুলানোর কারন জানতে চাইলে আই পি এফ টি কর্মীরা জানানা, এই পঞ্চায়েতে কর্মরত সেক্রেটারী কিরন ত্রিপুরা কৃষকদের দিনের পর দিন ঠকিয়ে আসছে। অভিযোগ কৃষকদের উন্নয়ন স্বার্থে পঞ্চায়েতে যে সকল জিনিষপত্র আসে তা সঠিকভাবে কৃষদের মধ্যে সমপরিমানে বন্টন করেনা ঐ পঞ্চায়েত সেক্রেটারী। এই সমপরিমান জিনিষ পত্র বন্টনের দাবিতে বিক্ষুব্ধ আই পি এফ টি কর্মীরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন। পঞ্চায়েতে তালা ঝুলানোর খবর পেয়ে ঘটনাস্থলে বাইখোড়া থানার পুলিশ ও শান্তির বাজার মহকুমার পুলিশের এস ডি পি ও নির্দেল দেব পৌঁছান। এই বিষয়ে উর্দ্ধতর মহলে আলাপ করবে বলে আশ্বাস দিয়ে আনুমানিক বিকেল ৪ ঘটিকা নাগাদ পঞ্চায়েতটি তালা মুক্ত করেন। এলাকার লোকজনের তীব্র গুঞ্জনে শুনা যাচ্ছে পূর্বে জোলাইবাড়ী ব্লকে সুভাস দত্ত বিডিও থাকা কালীন সময়ে এলাকার লোকজনের অসুবিধার কথা শুনতে পেলেই ঝাপিয়ে পরতেন ও দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করতেন। কিন্তু এই ব্লকে ডাঃ অভিজিত দাস বিডিও এর দায়িত্ব নেবার পর এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বলে জানা যায়। অভিজিৎ বাবু এই বিষয়ে কোনো প্রকার কর্নপাত করেন না বলে অভিযোগ এলাকাবাসীর।পঞ্চায়েতে তালা ঝুলালো আই পি এফ টি সমর্থীত কর্মীরা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ ফেব্রুয়ারী ৷৷ কৃষি সামগ্রী বিতরণকে কেন্দ্র করে পঞ্চায়েতে তালা ঝুলালো আই পি এফ টি সমর্থীত কর্মীরা। জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত পূর্ব পিলাক এ ডি সি ভিলেজের পঞ্চায়েত অফিসে তালা ঝুলালো ঐ এলাকার বিক্ষুব্ধ আই পি এফ টি সমর্থীত কর্মীরা। পঞ্চায়েত চলাকালিন সময়ে পঞ্চায়েতে কর্মরত সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে অফিস কক্ষে তালা ঝুলানো হলো। এই তালা ঝুলানোর কারন জানতে চাইলে আই পি এফ টি কর্মীরা জানানা, এই পঞ্চায়েতে কর্মরত সেক্রেটারী কিরন ত্রিপুরা কৃষকদের দিনের পর দিন ঠকিয়ে আসছে। অভিযোগ কৃষকদের উন্নয়ন স্বার্থে পঞ্চায়েতে যে সকল জিনিষপত্র আসে তা সঠিকভাবে কৃষদের মধ্যে সমপরিমানে বন্টন করেনা ঐ পঞ্চায়েত সেক্রেটারী। এই সমপরিমান জিনিষ পত্র বন্টনের দাবিতে বিক্ষুব্ধ আই পি এফ টি কর্মীরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন। পঞ্চায়েতে তালা ঝুলানোর খবর পেয়ে ঘটনাস্থলে বাইখোড়া থানার পুলিশ ও শান্তির বাজার মহকুমার পুলিশের এস ডি পি ও নির্দেল দেব পৌঁছান। এই বিষয়ে উর্দ্ধতর মহলে আলাপ করবে বলে আশ্বাস দিয়ে আনুমানিক বিকেল ৪ ঘটিকা নাগাদ পঞ্চায়েতটি তালা মুক্ত করেন। এলাকার লোকজনের তীব্র গুঞ্জনে শুনা যাচ্ছে পূর্বে জোলাইবাড়ী ব্লকে সুভাস দত্ত বিডিও থাকা কালীন সময়ে এলাকার লোকজনের অসুবিধার কথা শুনতে পেলেই ঝাপিয়ে পরতেন ও দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করতেন। কিন্তু এই ব্লকে ডাঃ অভিজিত দাস বিডিও এর দায়িত্ব নেবার পর এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বলে জানা যায়। অভিজিৎ বাবু এই বিষয়ে কোনো প্রকার কর্নপাত করেন না বলে অভিযোগ এলাকাবাসীর।