বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ মার্চ ৷৷ শুক্রবার সকাল ১১ ঘটিকায় শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে দেশবন্ধু ক্লাবকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আগরতলার আই এল এস হাসপাতালের বিশেষঞ্জ ডাক্তারগণ। এদিন দেশবন্ধু ক্লাব কতৃক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সুবিধা পাওয়ার জন্য লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়। মেগা স্বাস্থ্য শিবির সম্পর্কে ক্লাব কতৃপক্ষ সাংবাদমাধ্যমের সামনে জানান, সামাজিক কর্মসূচী হিসাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। উনারা এও জানান, আগামীদিনে এই ধরনের সামাজিক কর্মসূচী জারি থাকবে।
