টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি

IMG-20190301-WA0036আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ রাজ্যের টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। শিক্ষক নিয়োগে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড (টি আর বি টি )। ১লা মার্চ ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের কন্ট্রোলার অব এক্সামিনেশন প্রত্যুষ দেবের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টেট পেপার ওয়ান (প্রথম থেকে পঞ্চম শ্রেনী) এবং টেট পেপার টু (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনী) এর পরীক্ষা নেয়া হবে এই বছর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ফর্ম জমা দেয়া শুরু হবে ৩০ এপ্রিল থেকে যা ২০ জুন পর্যন্ত চলবে। পরীক্ষার ফি জমা দেয়া যাবে ৫ জুলাই পর্যন্ত। কিন্তু কবে কোথায় পরীক্ষা নেয়া হবে তা উল্লেখ করা হয়নি। জানা গেছে, পরীক্ষার তারিখ, সময় এবং কোথায় নেয়া হবে তা এডমিট কার্ডে উল্ল্যেখ করা থাকবে। তবে পরীক্ষার তারিখ ঘোষণা ছাড়া এবং কত সংখ্যক শিক্ষক নিয়োগ হবে তাও উল্লেখ না থাকা এরকম অদ্ভুত বিজ্ঞপ্তি দেখে রীতিমত অবাক হয়ে পড়েন টেট পরীক্ষার্থীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*