জি বি হাসপাতালে উদ্বোধন হলো বহু প্রত্যাশিত নিউরো সার্জাক্যাল ইউনিট

sdrআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ বহু প্রত্যাশিত নিউরো সার্জাক্যাল ইউনিটের আনুষ্ঠানিক সূচনা হল আগরতলার জি বি হাসপাতালে। শনিবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জি বি হাসপাতালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিউরো সার্জাক্যাল ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউরো সার্জিক্যাল ইউনিট গড়ে তোলার জন্য বহু দিন ধরেই মানুষের দাবি ছিল। অবশেষে সকল জটিলতা কাটিয়ে ইউনিটটি শুরু করা হয়। সঙ্গে দুজন নিউরো সার্জেন্ট নিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই বেশ কিছু যন্ত্রপাতি আনা হয়েছে। আরো প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*