আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ দেশব্যাপী কমল বাইক র্যালীর অঙ্গ হিসেবে রাজ্যেও এই কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি দল। শনিবার রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে দলীত নেতা কর্মীরা এই কর্মসূচীতে যোগ দেন। এই কর্মসূচীতে যোগ দিতে নিজ বিধানসভা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন নিজ নিজ বিধানসভা কেন্দ্রে উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রী সহ দলীয় বিধায়করা। পরিবহণমন্ত্রী মনোজ কান্তি দেবও উপস্থিত ছিলেন এই কর্মসূচীতে। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পরিবহণমন্ত্রী মনোজ কান্তি দেব বাইক ও স্কুটি চালিয়ে কর্মসূচীর সূচনা করেন।