বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মার্চ ৷৷ গোপন খবরের ভিত্তিতে বরসর সাফল্য পেলো বাইখোড়া থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৩টা নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানা ও শান্তিরবাজার পুলিশের এস ডি পি ও নির্দেশ দেবের যৌথ উদ্যোগে আগরতলা থেকে সাব্রুম যাবার পথে টি আর ০৩ ১৩৫০ শ্রী দূর্গা নামে একটি বাসে অভিযান চালিয়ে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেন। এই অভিযানের মধ্যদিয়ে ৩ জন যুবককে আটক করে বাইখোড়া থানার পুলিশ। এই ৩ জন যুবক হলো অমিত ত্রিপুরা (২৬), ললিত মোহন ত্রিপুরা (২৫) ও সঞ্জয় ত্রিপুরা (২৫)। জানা যায়, অমিত ত্রিপুরা পেশায় টি এফ ডি পি সি বন দপ্তরের কর্মী। অমিত ত্রিপুরার বাড়ী সাব্রুম মহকুমার সাউথ বুড়াতলি এলাকায়। অপরদিকে ললিত মোহন ত্রিপুরার বাড়ী সাব্রুম মহকুমার শাকবাড়ী এলাকায় ও সঞ্জয় ত্রিপুরার বাড়ী সাব্রুম মহকুমার তৈসমা এলাকায়। পুলিশ এই ৩ জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায়।অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ পুলিশের জালে ৩ যুবক
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মার্চ ৷৷ গোপন খবরের ভিত্তিতে বরসর সাফল্য পেলো বাইখোড়া থানার পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৩টা নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানা ও শান্তিরবাজার পুলিশের এস ডি পি ও নির্দেশ দেবের যৌথ উদ্যোগে আগরতলা থেকে সাব্রুম যাবার পথে টি আর ০৩ ১৩৫০ শ্রী দূর্গা নামে একটি বাসে অভিযান চালিয়ে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেন। এই অভিযানের মধ্যদিয়ে ৩ জন যুবককে আটক করে বাইখোড়া থানার পুলিশ। এই ৩ জন যুবক হলো অমিত ত্রিপুরা (২৬), ললিত মোহন ত্রিপুরা (২৫) ও সঞ্জয় ত্রিপুরা (২৫)। জানা যায়, অমিত ত্রিপুরা পেশায় টি এফ ডি পি সি বন দপ্তরের কর্মী। অমিত ত্রিপুরার বাড়ী সাব্রুম মহকুমার সাউথ বুড়াতলি এলাকায়। অপরদিকে ললিত মোহন ত্রিপুরার বাড়ী সাব্রুম মহকুমার শাকবাড়ী এলাকায় ও সঞ্জয় ত্রিপুরার বাড়ী সাব্রুম মহকুমার তৈসমা এলাকায়। পুলিশ এই ৩ জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায়।