মাথায় দুই রাউন্ড গুলি করে আত্মঘাতী হলেন এক বি এস এফ জওয়ান

bsfবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মার্চ ৷৷ গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক বি এস এফ জওয়ান। জানা যায়, বি এস এফ ৬৬নং ব্যাটেলিয়ানের এ আস আই যোগেন্দ্র সিং গুলি বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। নিহত যোগেন্দ্র সিং সাব্রুম মহকুমার কাঁঠাল ছরি এলাকার বি ও পি’তে কর্মরত ছিলেন। জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজের মাথায় দুই রাউন্ড গুলি করে আত্মহত্যা করেন বি এস এফ ৬৬নং ব্যাটেলিয়ানের এ আস আই যোগেন্দ্র সিং। ঘটনার সঙ্গে সঙ্গে অন্যান্য কর্মীরা তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা সম্পর্কে বি এস এফ কর্মীরা সহ পুলিশ মুখ খুলেনি বলে জানা যায়। এদিকে মৃতদেহ ময়না তদন্তের পর নিহত যোগেন্দ্র সিং-র বাড়িতে তাঁর মৃতদেহ পাঠানো হবে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*