দুই আসনেই প্রার্থী ঘোষণা করলো আই পি এফ টি, বিজেপি’র সাথে জোট নিয়ে অনিশ্চয়তা

ncআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ ৷৷ পৃথকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলো শরিক দল আই পি এফ টি। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আই পি এফ টি সভাপতি তথা রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুক্লা চরণ নোয়াতিয়া।
জানা যায়, শনিবার কৃষ্ণনগরে দলীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয় আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই প্রার্থী দেবে আই পি এফ টি। বৈঠকে উপস্থিত ছিলেন আই পি এফ টি’র সহ-সভাপতি অনন্ত দেববর্মা, সাধারণ সম্পাদক মেবার কুমার জামাতিয়া প্রমুখ। এদিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে একথা জানান আই পি এফ টি সভাপতি তথা রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা। এদিকে আই পি এফ টি’র এই সিদ্ধান্তের ফলে বিজেপি’র সাথে জোট বহাল থাকবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, আই পি এফ টি বিজেপি’র কাছে পূর্ব ত্রিপুরা আসনটি চেয়েছিল। কিন্তু আসন ছাড়তে রাজি হয় নি বিজেপি। অনেক বৈঠকের পরও জট না কাটায় শেষ পর্যন্ত দুই আসনেই প্রার্থী ঘোষণা করলো আই পি এফ টি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*