জাতীয় ডেস্ক, ১৭ মার্চ ৷৷ প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি অগ্নাশয়ের সংক্রমণে ভুগছিলেন। জানা যায়, বিদেশে চিকিৎসা চালানোর পর দিল্লির এইমসে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। গোয়ার মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।এদিকে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
