আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও পালিত হচ্ছে হোলি উৎসব। বৃহস্পতিবার দোল পূর্ণিমা তিথি হলেও ৮ থেকে ৮০ প্রায় সকলেই রঙ খেলায় মেতে উঠতে দেখা যায়। অনেকে আবার সংঘবদ্ধভাবে শহরের বিভিন্ন পার্ক, ময়দানে এসে রঙ খেলেন। এদিন রাজধানীর আখাউড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বি এস এফ জওয়ানরাও হোলির আনন্দে মেতে উঠেন। আবির মেখে নেচে গেয়ে তারা আনন্দে মেতে উঠেন।এদিন রাজ্যের নানা প্রান্তে নানা বসন্ত উৎসব পালিত হয়। সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে রবি অনুরাগের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন সহ নৃত্য পরিবেশিত হয়।
