আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করলো রাজ্য বিজেপি। বৃহস্পতিবার দিল্লীর বিজেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অন্যান্ন রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এবং লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন যুবনেতা রেবতী কুমার ত্রিপুরা।জানা যায়, শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক তাঁর মনোনয়ন পত্র দাখিল করবেন। এদিন সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা শাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। জানা যায়, পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা মনোনয়ন পত্র দাখিল করবেন ২৫শে মার্চ।
