পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়নপত্র দাখিল করলো আই পি এফ টি

ipftআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়নপত্র দাখিল করলো আই পি এফ টি। শুক্রবার শহরে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের আই পি এফ টি মনোনীত প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়া। এদিন রাজধানীর তুলসিবতী বালিকা বিদ্যাল্যের সামনে থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরার আসনের রির্টানিং অফিসার সন্দীপ এন মহাত্মের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। মিছিলে উপস্থিত ছিলেন আই পি এফ টি সভাপতি তথা রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, সাধারন সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সহ-সভাপতি অনন্ত দেববর্মা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*