আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ মনোনয়নপত্র জমা দিলেন পূর্ব ত্রিপুরা র লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার ধলাই জেলার জেলা শাসক তথা পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার বিকাশ সিংহের কাছে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। এদিন দুপুরে আমবাসাস্থিত সি পি আই (এম) পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধলাই জেলার জেলা শাসক অফিসে গিয়ে মনোনয়ন দাখিল করলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাশ, চেয়ারম্যান বিজন ধর প্রমুখ।মনোনয়ন দাখিল করলেন পূর্ব আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ মনোনয়নপত্র জমা দিলেন পূর্ব ত্রিপুরা র লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার ধলাই জেলার জেলা শাসক তথা পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার বিকাশ সিংহের কাছে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। এদিন দুপুরে আমবাসাস্থিত সি পি আই (এম) পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধলাই জেলার জেলা শাসক অফিসে গিয়ে মনোনয়ন দাখিল করলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাশ, চেয়ারম্যান বিজন ধর প্রমুখ।