মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক। শুক্রবার দুপুরে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরে বিশাল মিছিল সংগঠিত করে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। এদিন পশ্চিম ত্রিপুরার আসনের রির্টানিং অফিসার সন্দীপ এন মহাত্মের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিকের সাথে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, কৃষিমন্ত্রী প্রাণজীৎ সিংহ রায় প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*