আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ রাজধানীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে শিবনগর কলেজটিলার লেইক থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধারের করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানান, মৃতদেহ ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।