আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ উদযাপিত হলো ত্রিপুরা হাইকোর্টের ষষ্ট প্রতিষ্ঠা দিবস। ২৩শে মার্চ, ২০১৯ (শনিবার) ছিল ত্রিপুরা হাইকোর্টের ষষ্ট প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে এদিন ত্রিপুরা হাইকোর্টে এক মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, রেজিস্ট্রারগণ সহ ত্রিপুরা হাইকোর্টের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন।উল্লেখ্য, ত্রিপুরার নিজস্ব হাইকোর্ট হিসেবে প্রথম যাত্রা শুরু করেছিল ২০১৩ সালের ২৩শে মার্চ।
