দ্বিতীয় পর্যায়ে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত প্রেস ক্লাবে

mtpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত হয় ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠান। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য কমিটির আহ্বায়ক বিজন ধর, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকার প্রমুখ।
বিজন ধর বলেন, স্বাধীনতার পর এবার সবচেয়ে কঠিন লোকসভা নির্বাচন হচ্ছে ভারতে। কারণ ভারতের সংবিধানের মূল চারটি স্তম্ভ ঠিক থাকবে কি-না, সে প্রশ্ন সারা দেশবাসীর কাছে বড় হয়ে উঠেছে বিজেপির শাসনের কারণে। তাই মোদী সরকারকে এবার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা থেকে সরাতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*