লরি চাপায় কিশোর নিহত Posted on March 29, 2019 by santanu99 — No Comments ↓ আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ লরি চাপায় প্রাণ হারালো একটি কিশোর। ঘটনা শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ ধর্মনগরের বটরসি তে। মৃত কিশোরের নাম আরিফুল ইসলাম, বয়স ১৩। পিতা সুনা উদ্দিন। বাড়ি টঙ্গীবাড়ী এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।