আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো রাজ্যের রাজস্বমন্ত্রী তথা আই পি এফ টি সভাপতি এন সি দেববর্মা। জানা যায়, বুধবার রাতে আচমকা আই পি এফ টি’র সভাপতি এন সি দেববর্মার বাসভবনে উপস্থিত হয়ে লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সর্মথন করার জন্য প্রস্তাব করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আই এন পি টি সভাপতি বিজয় কুমার রাঙখল সহ কংগ্রেস নেতৃত্ব। দীর্ঘক্ষণ এই নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। জানা যায়, কংগ্রেস নেতৃত্বদের প্রস্তাবে সাড়া দেন নি আই পি এফ টি সভাপতি এন সি দেববর্মা। তিনি বিজেপির সঙ্গে জোট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে জানান। তবে পূর্ব ঘোষণা অনুসারে দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে আই পি এফ টি বলে জানা যায়। বৃহস্পতিবার দলীয় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সঙ্গে জরুরি বৈঠকের পর আই পি এফ টি সভাপতি এন সি দেববর্মা জানান, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে কোন ভাবেই সমর্থন করা হবে না।প্রদ্যুৎ কিশোরের প্রস্তাবকে প্রত্যাখ্যান, কংগ্রেসকে সমর্থন নয় – জানালেন এন সি দেববর্মা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো রাজ্যের রাজস্বমন্ত্রী তথা আই পি এফ টি সভাপতি এন সি দেববর্মা। জানা যায়, বুধবার রাতে আচমকা আই পি এফ টি’র সভাপতি এন সি দেববর্মার বাসভবনে উপস্থিত হয়ে লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সর্মথন করার জন্য প্রস্তাব করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আই এন পি টি সভাপতি বিজয় কুমার রাঙখল সহ কংগ্রেস নেতৃত্ব। দীর্ঘক্ষণ এই নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। জানা যায়, কংগ্রেস নেতৃত্বদের প্রস্তাবে সাড়া দেন নি আই পি এফ টি সভাপতি এন সি দেববর্মা। তিনি বিজেপির সঙ্গে জোট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে জানান। তবে পূর্ব ঘোষণা অনুসারে দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে আই পি এফ টি বলে জানা যায়। বৃহস্পতিবার দলীয় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সঙ্গে জরুরি বৈঠকের পর আই পি এফ টি সভাপতি এন সি দেববর্মা জানান, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে কোন ভাবেই সমর্থন করা হবে না।