রান্নার গ্যাস সিলিন্ডার না পেয়ে শহরের ব্যস্ততম পথ অবরোধে গ্রাহকরা

gasআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ রান্নার গ্যাস সিলিন্ডার না পেয়ে শহরের ব্যস্ততম পথ অবরোধ করলো গ্রাহকরা। জানা যায়, শুক্রবার সকালে আগরতলার উত্তরগেট সংলগ্ন গ্যাস এজেন্সিতে গ্রাহকরা ভিড় জমান। কিন্তু সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ এজেন্সির এক কর্মী এসে গ্যাস সিলিন্ডার নেই বলে নোটিশ লাগিয়ে দেয়। তা দেখে গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। গ্রাহকদের অভিযোগ, এজেন্সিতে গ্যাস না থাকলে এজেন্সির কর্মকর্তারা কেন আগে থেকে এই নোটিশ লাগায় নি। তাদের অভিযোগ, প্রায়ই এই এজেন্সিতে এরকম করে কর্মকর্তারা। যার ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের।
এদিন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা সড়ক অবরোধ করেন। যার ফলে রাস্তার দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। পরে ঘটনাস্থলে পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ কর্মীরা গিয়ে সড়ক অবরোধ মুক্ত করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*