আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। জানা যায়, বৃহস্পতিবার মেলাঘরে মানিক মিয়া নামে সদ্য কংগ্রেসে যোগদানকারী এক দলীয় কর্মীর বাড়িতে অনুষ্ঠিত একটি সভায় যোগদান করেছিলেন তিনি। কংগ্রেসের অভিযোগ, সভা শেষে ফেরার পথে প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের গাড়ির সামনে বিক্ষোভ দেখায়। কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিককে অভিযোগ, তাঁর উপর আক্রমণ চালায় বিজেপি’র কর্মী সমর্থকরা।পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে রাজধানীর পোস্ট চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথ অবরোধ করেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক।
