বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ এপ্রিল ৷৷ ৩৮-জোলাইবাড়ি কৃষাণ মোর্চা মণ্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া কমিউনিটি হলে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, বিজেপি’র ত্রিপুরা রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি জহর সাহা, বিজেপি’র দক্ষিণ জেলার কৃষাণ মোর্চার সভাপতি তথা শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা প্রমুখ। জানা যায়, এদিন রক্তদান শিবিরে ৮৬ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। এই ৮৬ ইউনিট রক্তের মধ্যে ২১ ইউনিট রক্ত শান্তিরবাজার জেলা হাসপাতালে এবং বাকি ৬৫ ইউনিট রক্ত আগরতলা আই জি এম হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যে রক্তের সংকট কমাতে হলে সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।কৃষাণ মোর্চা মণ্ডল কমিটির উদ্যোগে বাইখোড়া কমিউনিটি হলে রক্তদান শিবির
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ এপ্রিল ৷৷ ৩৮-জোলাইবাড়ি কৃষাণ মোর্চা মণ্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া কমিউনিটি হলে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, বিজেপি’র ত্রিপুরা রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি জহর সাহা, বিজেপি’র দক্ষিণ জেলার কৃষাণ মোর্চার সভাপতি তথা শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা প্রমুখ। জানা যায়, এদিন রক্তদান শিবিরে ৮৬ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। এই ৮৬ ইউনিট রক্তের মধ্যে ২১ ইউনিট রক্ত শান্তিরবাজার জেলা হাসপাতালে এবং বাকি ৬৫ ইউনিট রক্ত আগরতলা আই জি এম হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যে রক্তের সংকট কমাতে হলে সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।