বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ এপ্রিল ৷৷ মরসুমের প্রথম বৃষ্টিতেই বিদ্যুৎহীন হয়ে পরে আছে শান্তিরবাজার জেলা হাসপাতাল। জানা যায়, রবিবার গভীর রাতে কালবৈশাখী ঝর এবং বৃস্টিতে বিদ্যুৎহীন হয়ে পরে হাসপাতালটি। জানা যায়, হাসপাতালটির উদ্বোধনের পর থেকে নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। শান্তিরবাজার জেলা হাসপাতালটির সমস্যা নিয়ে আগেও “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-এ সংবাদ প্রকাশ করা হয়েছে। কিছু দিন আগেও দেখা যায় সামান্য বৃষ্টিতে জলমগ্ন এই জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। এই জলমগ্নের ছবি সহ সংবাদ প্রকাশ করা হয়েছিল “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-এ।এদিকে রবিবারের বৃষ্টিতে বিদ্যুৎহীন হয়ে পরে শান্তিরবাজার জেলা হাসপাতাল। মোমবাতি জালিয়ে রোগীর চিকিৎসা করতে হচ্ছে ডাক্তারদের। জানা যায়, হাসপাতালে ইমারজেন্সি বিদ্যুৎ এর জন্য সোলার লাইট ও জেনারেটর এর ব্যবস্থা থাকলেও সেগুলি বিকল হয়ে পরে আছে। এই বিদ্যুৎহীন অবস্থায় সমস্যার সন্মুখিন হতে হচ্ছে ডাক্তার, নার্স সহ রোগীদের।
