কংগ্রেস কর্মীদের হুমকি, খোয়াই কংগ্রেস ভবনে সাংবাদিক সন্মেলন

cngগোপাল সিং, খোয়াই, ০১ এপ্রিল ৷৷ খোয়াই কল্যাণপুর ২৬নং বিধানসভা কেন্দ্রের পশ্চিম চেবরীস্থিত অনুকূল রুদ্র পালের বাস ভবনে কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয় রবিবার। সোমবার দুপুরে খোয়াই জেলা কংগ্রেসের উদ্যোগে খোয়াই কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানানো হয়। তারা জানান, এই সভা শেষে বাড়ি যাওয়ার সময় ১৪-১৫ জন লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে তাদের হুমকি দেয় সভা করার জন্য। ভয় পেয়ে ২ জন পালিয়ে গয়ে অন্য দলীয় সমর্থকের বাড়িতে আশ্রয় নেন। পরে ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ গিয়ে তাদের উদ্দ্বার করে নিয়ে আসেন বলে জানান সাংবাদিক সন্মেলনে।
এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, পি সি সি সদস্য অজয় দাস, যুব কংগ্রেসের সম্পাদিকা সাগরিকা সেন প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*