রাজ্যে প্রায় ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো প্রশাসন

drg.jpg3আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল ৷৷ রাজ্যে প্রায় ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো প্রশাসন। বুধবার সকালে রাজ্যের বোজংনগর এলাকায় এসব মাদক ধ্বংস করা হয়েছে। জানা যায়, গত তিনমাসে রাজ্যের ৮টি জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশি অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি এদিন আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। ত্রিপুরা ড্রাগস ডিসপোজাল কমিটির চেয়ারম্যান ও রাজ্য পুলিশের উপ-মহানির্দেশক (ডি আই জি) এল ডার্লং জানান, রাজ্যের বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া মোট ৪ হাজার ৭৫২ কেজি গাঁজা, ৫৬ হাজার ২৬১ বোতল কফ সিরাপ, ৩ লক্ষ ৫ হাজার ৫৭৪টি বিভিন্ন ব্র্যান্ডের নেশা জাতীয় ট্যাবলেট এবং ১ কেজি ৯৬ গ্রাম হেরোইন ধ্বংস করা হয়েছে। তিনি জানান, এইসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। এদিন মাদকদ্রব্য ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আই জি) ক্ষত্রজয় রিয়াং, এসপি মানিক দাস ও শর্মিষ্ঠা চক্রবর্তী প্রমুখ। জানা যায়, সুপ্রিমকোর্টে দেওয়া নির্দেশ অনুযায়ী ত্রিপুরা হাইকোর্টের তত্ত্বাবধানে স্টেট লেভেল ড্রাগস ডিসপোজাল কমিটি গঠন করে এসব নেশা জাতীয় সামগ্রী ধ্বংস করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*