প্রচারে ঝর তুলছেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক

congবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ এপ্রিল ৷৷ শাসকদলকে টেক্কা দিয়ে প্রচারে ঝর তুলছেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস মনোনিত প্রার্থী সুবল ভৌমিক। বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস সমর্থীত কর্মীদের উদ্যোগে শান্তির বাজারে এক পথসভার আয়োজন করা হয়। এই পথ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস মনোনিত প্রার্থী সুবল ভৌমিক,আই এন পি টি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র রিয়াং, যুবনেতা পূর্বজয় রিয়াং, প্রেসিডেন্ট জাকির হোসেন, বিরাজ সরকার, সুনিল দেবনাথ প্রমুখ। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান, রাজ্যের লোকজনের সার্বিক পতিশ্রুতি পেয়ে তিনি আশাবাদি আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন। এদিন এই সভার মধ্যদিয়ে বিভিন্ন দল ছেরে ৬৪ পরিবারের ৩০৯ জন ভোটার জাতিয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*