
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট উৎসব সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনীর জোড় তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই সংবাদ জানান রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। রাজ্য পুলিশের মহানির্দেশক জানান, নির্বাচনী নিরাপত্তা দিতে রাজ্যে ৬৪ কোম্পানি আধাসামরিক বাহিনী আনা হয়েছে। তিনি জানান, ১৮০টি ফ্রাইং স্কোয়ার্ড এবং ১৮০টি সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় ৩৫টি মামলা নথিভুক্ত হয়েছে বলে জানান তিনি। জানা যায়, এই মামলার ভিত্তিতে পুলিশ ২৩ জনকে গ্রেফতার করেছে এবং ৬ জন নিজে আত্মসমর্পণ করেছেন। রাজ্যের সীমান্ত এলাকাগুলি সিল করা হয়েছে। তিনি জানান, গোটা দেশের সাথে রাজ্যেও আদর্শ নির্বাচনী বিধি জারি করা হয়েছে।
