
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ উত্তর ত্রিপুরা জেলার পানিসার এলাকার বি এস এফ’র ১৩৩নং ব্যাটালিয়ানের প্রধান কার্যালয়ে সহকর্মীকে গুলি করার পর নিজেও আত্মহত্যা করলেন এক বি এস এফ জওয়ান বি ডি রাও। জানা যায়, শুক্রবার রাতে বি এস এফ জওয়ান অনিল কুমার এবং বি ডি রাও নিজেদের মধ্যে কথা কাটাকাটি থেকে বিতর্কে জড়িয়ে পরে। এক সময় উত্তেজিত হয়ে বি ডি রাও তার সার্ভিস রাইফেল থেকে অনিল কুমারকে লক্ষ্য করে গুলি ছুড়লে অনিলের পায়ে গুলি লাগে। অভিযোগ, এরপরই বি ডি রাও নিজে আত্মহত্যা করেছেন। আহত অনিল কুমার বর্তমানে আগরতলা জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আচমকা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
