আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ রাজধানীর প্রাণকেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার সকালে আগরতলার হারাধন সংঘ এলাকায় অর্ঘ নাগ নামে জনৈক এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, উনার বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়। আগুন লাগার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।রাজধানীর একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ রাজধানীর প্রাণকেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার সকালে আগরতলার হারাধন সংঘ এলাকায় অর্ঘ নাগ নামে জনৈক এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, উনার বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়। আগুন লাগার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।