বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার উমাকান্ত একাডেমী, মোহনপুর মহকুমা শাসকের অফিস এবং জিরানীয়া মহকুমা শাসকের অফিস থেকে ভোটকর্মীরা তাদের ভোট সামগ্রী এবং ই ভি এম নিয়ে রওনা হওয়ার দৃশ্য লক্ষ্য করা যায়। এদিন সকালে রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গন থেকে নির্বাচনে নিযুক্ত কর্মীরা নিজ নিজ বুথ সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়।
জানা যায়, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট পলিং বুথের সংখ্যা ১৬৭৬ টি। অতিস্পর্শকাতর বুথের সংখ্যা ১৮০ টি এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ১১৯ টি। পাশাপাশি রয়েছেন ৯২৩৫ জন ভোট কর্মী।

