আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ আগামী ১৮ই এপ্রিল লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেই জন্য নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার (১১ই এপ্রিল) রাজ্যে আসছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে জানা যায়, এদিন ধর্মনগর শহরের দীননাথ নারায়নী বিদ্যালয় মাঠে বিজেপি আহুত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হসেবে ভাষণ রাখবেন তিনি। এদিন তিনি পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহর সফরকে ঘিরে গোটা ধর্মনগর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানা যায়।বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে ধর্মনগর আসছেন অমিত শাহ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ আগামী ১৮ই এপ্রিল লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেই জন্য নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার (১১ই এপ্রিল) রাজ্যে আসছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। দলীয় সূত্রে জানা যায়, এদিন ধর্মনগর শহরের দীননাথ নারায়নী বিদ্যালয় মাঠে বিজেপি আহুত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হসেবে ভাষণ রাখবেন তিনি। এদিন তিনি পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহর সফরকে ঘিরে গোটা ধর্মনগর শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানা যায়।