ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী সহ বিজেপি প্রার্থী প্রতীমা ভৌমিক

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে বৃহস্পতিবার ছিল ভোট দান পর্ব। প্রথম পর্বে লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনে সকাল থেকেই গণদেবতারা ভোট কেন্দ্র গুলিতে মত দানের জন্য ভিড় জমাতে থাকে।
এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সকালে উদয়পুরের ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এদিন ভোট দিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিং রায়, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতীমা ভৌমিক প্রমুখ।
তবে এদিন ভোট দেন নি সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি তাঁর পরিবারের লোকজনকেও ভোট দিয়ে বারণ করেন বলে জানা যায়। এদিন ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সি পি আই (এম) প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত।
ভোটাধিকার প্রয়োগ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*