জাতীয় ডেস্ক , ১১ এপ্রিল ৷৷ অন্ধ্রপ্রদেশে ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার তেলেগু দেশম পার্টির (টি ডি পি) এবং ওয়াই এস আর কংগ্রেস পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে দুই দলেরই একজন করে নিহত হয়েছেন। জানা যায়, তাড়িপাত্রি এলাকায় সংঘর্ষে ওয়াই এস আর কংগ্রেস দলের পুল্লা রেড্ডি এবং টি ডি পি’র চিন্তা ভাস্কর মারা গিয়েছেন। ভীরাপুরম গ্রামের ১৯৭ নম্বর বুথের সামনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এখানে ৪৫ হাজার পোলিং বুথ রয়েছে। ৯০ হাজার ই ভি এমে ভোটগ্রহণ হয়। যার মধ্যে ৩৬২টি ই ভি এমে গোলমাল ধরা পড়েছে। তার সঙ্গে নানা জায়গায় রিগিং ও বুথ দখলের অভিযোগ উঠেছে। এদিন অন্ধ্রপ্রদেশের বিধানসভার অধ্যক্ষ কোডেলা শিবপ্রসাদ রাও ঝামেলার মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অভিযোগ ওয়াই এস আর কংগ্রেসের সমর্থকদের হামলার পরই ঘটনাটি ঘটে সাত্তেনাপল্লে কেন্দ্রের ইনুমেটলা গ্রামে।অন্ধ্রপ্রদেশে দুই দলের ব্যাপক সংঘর্ষ, ভোটের বলি ২ নেতা
জাতীয় ডেস্ক , ১১ এপ্রিল ৷৷ অন্ধ্রপ্রদেশে ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার তেলেগু দেশম পার্টির (টি ডি পি) এবং ওয়াই এস আর কংগ্রেস পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে দুই দলেরই একজন করে নিহত হয়েছেন। জানা যায়, তাড়িপাত্রি এলাকায় সংঘর্ষে ওয়াই এস আর কংগ্রেস দলের পুল্লা রেড্ডি এবং টি ডি পি’র চিন্তা ভাস্কর মারা গিয়েছেন। ভীরাপুরম গ্রামের ১৯৭ নম্বর বুথের সামনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এখানে ৪৫ হাজার পোলিং বুথ রয়েছে। ৯০ হাজার ই ভি এমে ভোটগ্রহণ হয়। যার মধ্যে ৩৬২টি ই ভি এমে গোলমাল ধরা পড়েছে। তার সঙ্গে নানা জায়গায় রিগিং ও বুথ দখলের অভিযোগ উঠেছে। এদিন অন্ধ্রপ্রদেশের বিধানসভার অধ্যক্ষ কোডেলা শিবপ্রসাদ রাও ঝামেলার মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অভিযোগ ওয়াই এস আর কংগ্রেসের সমর্থকদের হামলার পরই ঘটনাটি ঘটে সাত্তেনাপল্লে কেন্দ্রের ইনুমেটলা গ্রামে।