সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ এপ্রিল ৷৷ আগামী ১৮ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া। এই আসনে ভোটকে কেন্দ্র করে প্রচারে ঝড় তুলছেন রাজনৈতিক দলগুলোর নেতা-নেত্রীরা। শুক্রবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুোরার সমর্থনে ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে এক জনসভার আযোজন করা হয়। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা, ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াই জেলার বিজেপি সভাপতি পিনাকী দাশ চৌধুরী প্রমুখ।এদিন তেলিয়ামুড়া ছাড়াও মূখ্যমন্ত্রী অম্পি ও অমরপুরে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরার সমর্থনে পৃথক পৃথক জনসভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ই এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ।
