আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন, তেমনি বছরেরও শেষ দিন। সাধারণভাবে বাংলা মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি। বর্ষ শেষের এই দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান, পূজা-পার্বণ ও মেলা। এটি একটি লোক উৎসব। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হচ্ছে চড়ক মেলা। এর সঙ্গে চলে গাজনের মেলা। পাশাপাশি এই চৈত্র মাসে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ঐতিহ্যের নিরীখে যদি ঘটনাক্রমের বিচার করা হয় তবে সেই তালিকায় অবশ্যই ঠাঁই করে নেবে চৈত্র মেলা, যাকে অনেকে চৈত্র সেল বলে থাকেন। এই মেলার প্রতীক্ষায় থাকেন জায়া জননীরা। রবিবার চৈত্র মেলার শেষ দিনে রাজধানীর শকুন্তলা রোডে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এদিন বছরের শেষ দিনে রাজধানীর শকুন্তলা রোড দখল করে নিয়েছে হাজার হাজার ক্রেতা।চৈত্র মেলার শেষ দিনে হাজার হাজার ক্রেতাদের দখলে শকুন্তলা রোড
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন, তেমনি বছরেরও শেষ দিন। সাধারণভাবে বাংলা মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি। বর্ষ শেষের এই দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান, পূজা-পার্বণ ও মেলা। এটি একটি লোক উৎসব। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হচ্ছে চড়ক মেলা। এর সঙ্গে চলে গাজনের মেলা। পাশাপাশি এই চৈত্র মাসে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ঐতিহ্যের নিরীখে যদি ঘটনাক্রমের বিচার করা হয় তবে সেই তালিকায় অবশ্যই ঠাঁই করে নেবে চৈত্র মেলা, যাকে অনেকে চৈত্র সেল বলে থাকেন। এই মেলার প্রতীক্ষায় থাকেন জায়া জননীরা। রবিবার চৈত্র মেলার শেষ দিনে রাজধানীর শকুন্তলা রোডে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এদিন বছরের শেষ দিনে রাজধানীর শকুন্তলা রোড দখল করে নিয়েছে হাজার হাজার ক্রেতা।