নিরাপত্তার কারনে পিছিয়ে গেল পূর্ব ত্রিপুরা আসনে ভোটগ্রহনের দিনক্ষণ

11আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল ৷৷ পিছিয়ে গেল লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে ভোটগ্রহনের দিনক্ষণ। ১৮ই এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট হওয়ার পরিবর্তে ভোট হবে আগামী ২৩শে এপ্রিল। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হয়।
22জানা যায়, নিরাপত্তার কারনে পূর্ব ত্রিপুরা আসনের ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে এখন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন কমিশন করা সম্ভব হবে না। এই কেন্দ্রে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আরও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। তাই লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে ১৮ই এপ্রিলের পরিবর্তে ভোট হবে আগামী ২৩শে এপ্রিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
33জানা যায়, ত্রিপুরায় নিযুক্ত স্পেশাল পুলিস অবজারভার এবং পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার পৃথক পৃথক রিপোর্টে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পিছিয়ে দেবার জন্য আর্জি জানিয়েছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*