আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ।। গুরু পূর্ণিমা উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও শ্রী শ্রী রাম ঠাকুরের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় বিধায়ক রাম প্রসাদ পালের বাস ভবনে। মঙ্গলবার ভোর চারটা থেকে গুরুদেবের বাল্য ভোগ আরতি শুরু হয়েছিল। সারা দিন ব্যপী চলে নাম কীর্তন। উৎসবে রাজ্যের রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, প্রায় ৬ হাজার ভক্তকে এদিন প্রসাদ বিতরণ করা হয়।
