ভক্তের সমাগমে পরিসমাপ্তি খারচি উৎসবের, মেলা চলবে আরও দু’দিন

hfদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ জুলাই ৷৷ অনেকেই বলেন চৌদ্দ দেবতা না টানলে শত চেষ্টাতেও দর্শন সম্ভব হয় না। ভক্তের ভীড়ে চৌদ্দ দেবতার মন্দিরের দৃশ্যে বলাই বাহুল্য ভগবানের টানে চৌদ্দ ঠাকুরের একেবারেই কার্পণ্য নেই। ধনাঢ্য থেকে ক্লিষ্ট ভক্তের সমাগমে খারচি মেলা ও উৎসব সব সীমারেখার বাইরে।
চৌদ্দ দেবতার মন্দিরের বাইরে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র প্রতিনিধির কথা হয়েছে ভক্তপ্রান মানুষদের সঙ্গে। রাজ্যের নানা প্রান্তের ভক্ত সমাগমে আসা মহিলা বললেন, প্রতিবছরেই চৌদ্দ দেবতা মন্দিরে আসেন। পরিবার, সন্তান সন্ততিদের জন্য সুখ শান্তির কামনা করে থাকেন। মন্দির প্রাঙ্গনে যাদের সাথেই কথা বলেছেন “নিউজ আপডেট অব ত্রিপুরা” প্রতিনিধির প্রত্যেকেই বলেছেন মেলা আর মানুষের যোগাযোগ চিরকালের।
মঙ্গলবার (১৬ই জুলাই) পরিসমাপ্তি হল খারচি উৎসবের। তবে অঘোশিত ভাবে আরও দুই দিন বাড়ানো হয়েছে খারচি মেলা। খারচি মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উল্লেখ্য, গত ১০ই জুলাই শুরু হয়েছিল রাজ্যের ঐতিহ্যবাহী খারচি মেলা ও উৎসব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*