আসামে বন্যার ভয়াবহ পরিস্থিতি, পরিদর্শনে গেলেন সর্বানন্দ সোনোয়াল

assamজাতীয় ডেস্ক, আসাম, ১৭ জুলাই ৷৷ উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যে বন্যার কবলে হাজার হাজার মানুষ। বরাক ও ব্রহ্মপুত্র জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্রচুর খোলা হয়েছে ত্রাণ শিবির। এখনো পর্যন্ত আসামে বন্যায় প্রাণ হারিয়েছে প্রায় ১৫ জনের উপরে। জানা যায়, বুধবার আসামের মূখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান। তিনি এদিন করিমগঞ্জের ডি এস এ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। সেখান থেকে তিনি প্রথমে নগেন্দ্রনাথ তিলকচাঁদ ইংরেজি বিদ্যালয় এবং করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যা পীড়িতদের সাথে দেখা করেন এবং কথা বলেন। এরপর করিমগঞ্জ মহকুমা শাসকের অফিসে আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*