সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ জুলাই ৷৷ সম্প্রতিকালের ভারি বর্ষণে রূপাছড়া গ্রামের একমাত্র রাস্তার অধিকাংশ ছড়ার জলে তলিয়ে যায়। জানা যায়, তেলিয়ামুড়া ব্লকের অধীনে রূপাছড়া গ্রাম পঞ্চায়েতের এই গ্রামটিতে প্রায় ১৫০টি কৃষক পরিবারের বসবাস। রি গ্রামে রয়েছে একটি বিদ্যালয়ও। রূপাছড়া গ্রামের একমাত্র এই রাস্তাটি যাতায়াতের ভরসা ছিল গ্রামবাসীর। জানা যায়, সোমবারের ভারি বর্ষণে গ্রামের একমাত্র এই রাস্তাটি ছড়ার গর্ভে চলে যায়। দুর্ভোগে গ্রামবাসী। 
