আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ।। দু’দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় পথ অবরোধে বসে ক্ষুব্ধ একালাবাসী। ঘটনা কৈলাসহরের উত্তর অঞ্চলে। জানা যায়, গত দু’দিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টিলা বাজার এলাকায় সড়ক অবরোধে বসে এলাকাবাসী। জানা যায়, দেড় ঘন্টা অতিক্রান্ত হবার পরেও প্রশাসনের তরফে কোন আধিকারিক ঘটনাস্থলে না পৌছায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় টায়ার পুড়িয়ে অবরোধ চালিয়ে যায়।
