গোপাল সিং, খোয়াই, ১৭ জুলাই ৷৷ মামার হাতে খুন হল এক ভাগ্নে। ঘটনা খোয়াই থানাধীন সোনাতলা এলাকায়। মৃত ভাগ্নের নাম রাহুল তাঁতি। বয়স ২০। পিতার নাম রঞ্জিত তাঁতি। জানা যায়, বুধবার রাহুল তার বন্ধু রাজীবের সাথে মাছ ধরতে যায়। সন্ধ্যায় বাড়ী ফেরার পথে রাজীব বাড়ী চলে যায়, কিন্তু রাহুল তার মামার দুলাল তাঁতির বাড়ী চলে যায়। অভিযোগ, রাহুলের মামা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। জানা যায়, মেয়ে সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন ধরেই রাহুলের মামা দুলাল তাঁতির সাথে ঝামেলা চলছিল রাহুলের।ভাগ্নেকে দিয়ে কুপিয়ে হত্যা করলো মামা
গোপাল সিং, খোয়াই, ১৭ জুলাই ৷৷ মামার হাতে খুন হল এক ভাগ্নে। ঘটনা খোয়াই থানাধীন সোনাতলা এলাকায়। মৃত ভাগ্নের নাম রাহুল তাঁতি। বয়স ২০। পিতার নাম রঞ্জিত তাঁতি। জানা যায়, বুধবার রাহুল তার বন্ধু রাজীবের সাথে মাছ ধরতে যায়। সন্ধ্যায় বাড়ী ফেরার পথে রাজীব বাড়ী চলে যায়, কিন্তু রাহুল তার মামার দুলাল তাঁতির বাড়ী চলে যায়। অভিযোগ, রাহুলের মামা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। জানা যায়, মেয়ে সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন ধরেই রাহুলের মামা দুলাল তাঁতির সাথে ঝামেলা চলছিল রাহুলের।