ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন রমেশ বাইস, পরিবারে খুশির হাওয়া

IMG-20190720-WA0015আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই ।। ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন রমেশ বাইস। জানা যায়, দেশের বেশ কিছু রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করা হচ্ছে। শনিবার দুপুরেই ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে উনার নাম ঘোষনা করা হয়েছে। জানা যায়, ত্রিপুরার নতুন রাজ্যপাল রমেশ বাইসের বাড়ি ছত্তিসগড়ের রায়পুরে। তিনি দেশের ১৬তম লোকসভা সাংসদ। রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেয়ে খুব খুশি উনার পরিবারের লোকজন। উনার এই নিযুক্তিতে পরিবারের সকলেই দেশের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন। পরিবার থেকে জানান, তারা সকলেই এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন। জানান, পরিবারের সকলেই ত্রিপুরায় আসার জন্য অত্যন্ত উৎসাহী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*