বিজেপি দক্ষিন ত্রিপুরা জেলা কমিটির উদ্দ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

njpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুলাই ৷৷ বিজেপি দক্ষিন ত্রিপুরা জেলা কমিটির উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সভা। শুক্রবার শান্তিরবাজার কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ও আসামের সংগঠন মন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা, জেলা কমিটির সদস্য রতন ঘোষ, ত্রিপুরা প্রদেশ মেম্বারশীপ ইনচার্য ডাক্তার মানিক সাহা, ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক শঙ্কর রায়, বিজেপি দক্ষিন ত্রিপুরা জেলার সভাপতি বিভিষন দাস প্রমুখ। এই সাংগঠনিক সভার মূল লক্ষ্য ছিল আসন্ন ত্রী-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করা। পাশাপাশি দক্ষিন ত্রিপুরায় বিজেপি’র সংগঠনকে শক্তিশালী করা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*