নদী থেকে উদ্ধার চুরি যাওয়া বাইক

kghkবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই ৷৷ নদী থেকে উদ্ধার করা হল চুরি যাওয়া বাইক। জানা যায়, শান্তিরবাজার মহকুমার বাসিন্দা চিরঞ্জিৎ বৈদ্য মঙ্গলবার রাতে তার এক নিকট আত্মীয়ের বাড়ীতে জন্মদিনের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান থেকে বের হয়ে দেখেতে পায় তার টি আর ০৩ ই ৯২৬৮ নম্বরের বাইকটি নেই। এরপর চিরঞ্জিৎ বৈদ্য রাতেই শান্তিরবাজার থানায় একটি মামলা দায়ের করে। অবশেষে বুধবার বিকালে শান্তির বাজার নতুন ব্রিজের নিচে স্থানীয় লোকজন নদীতে একটি বাইক দেখতে পেয়ে শান্তিরবাজার থানায় খবর দেন। শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, ঘটনার তদন্ত চলছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*