কার্গিল বিজয় দিবসে শহিদদের প্রতি মূখ্যমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

IMG-20190726-WA0035আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবস। এই দিনটা গোটা দেশ শ্রদ্ধার সাথে পালন করেছে। কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে রাজ্যেও শুক্রবার যথাযথ মর্যাদায় সরকারি-বেসরকারি উদ্যোগে পালন করা হল দিনটি। প্রত্যেক বছরের ন্যায় এবারও কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে বি এস এফ’র উদ্যোগে রাজধানীর লেচু বাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বি এস এফ’র উচ্চ পদস্থ আধিকারিক সহ আরক্ষা দপ্তরের আধিকারিকরা। এদিন মূখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা শহিদ মিনারে পুস্প স্তবক দিয়ে কার্গিল যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*