আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট ৷৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা ও ৩৭০ ধারার অন্তর্গত ৩৫-এ ধারা তুলে নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ সহ তাঁদের কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মোদী সরকারের এই পদক্ষেপ অত্যন্ত সাহসি পদক্ষেপ। তিনি বলেন, দেশের স্বাধীনতার পর ইহা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় সিদ্ধান্ত যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর ফলে পন্ডিত দিন দয়াল উপাধ্যায়ের ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’ এর স্বপ্ন পূরণ হয়েছে। ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ, এক বিধান, এক প্রধান এবং এক নিশান এর স্বপ্ন পূরণ হয়েছে।‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’, ‘এক দেশ, এক বিধান, এক প্রধান এবং এক নিশান’ – মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট ৷৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা ও ৩৭০ ধারার অন্তর্গত ৩৫-এ ধারা তুলে নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ সহ তাঁদের কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মোদী সরকারের এই পদক্ষেপ অত্যন্ত সাহসি পদক্ষেপ। তিনি বলেন, দেশের স্বাধীনতার পর ইহা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় সিদ্ধান্ত যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর ফলে পন্ডিত দিন দয়াল উপাধ্যায়ের ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’ এর স্বপ্ন পূরণ হয়েছে। ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ, এক বিধান, এক প্রধান এবং এক নিশান এর স্বপ্ন পূরণ হয়েছে।