আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট ৷৷ রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীকে দীর্ঘ পাঁচ ঘন্টার উপর জেরা করলো সি আই ডি। আগরতলার প্রথম ফ্লাইওভার নির্মাণকাজে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তাকে জেরা করা হয় বলে জানা যায়। এদিন রাজধানীর অরুন্ধতীনগর এলাকায় সি আই ডি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরী সাংবাদিকদের জানান, উড়ালপুল নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে সি আই ডি অফিসাররা কিছু তথ্য জানতে চেয়েছেন। তিনি সব উত্তর দিয়েছেন। তিনি জানান, কাজ শুরুর সময় যে পরিমাণ অর্থের বরাদ্দ করা হয়েছিল, পরবর্তী সময় জিনিসপত্রের দাম বাড়ায় বরাদ্দের বেশী টাকা লেগে থাকতে পারে।উড়ালপুলের দুর্নীতির অভিযোগে প্রাক্তন পূর্তমন্ত্রীকে সি আই ডি’র টানা জেরা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট ৷৷ রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীকে দীর্ঘ পাঁচ ঘন্টার উপর জেরা করলো সি আই ডি। আগরতলার প্রথম ফ্লাইওভার নির্মাণকাজে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তাকে জেরা করা হয় বলে জানা যায়। এদিন রাজধানীর অরুন্ধতীনগর এলাকায় সি আই ডি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরী সাংবাদিকদের জানান, উড়ালপুল নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে সি আই ডি অফিসাররা কিছু তথ্য জানতে চেয়েছেন। তিনি সব উত্তর দিয়েছেন। তিনি জানান, কাজ শুরুর সময় যে পরিমাণ অর্থের বরাদ্দ করা হয়েছিল, পরবর্তী সময় জিনিসপত্রের দাম বাড়ায় বরাদ্দের বেশী টাকা লেগে থাকতে পারে।