রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি ৫%, স্পষ্টীকরণ উপ-মুখ্যমন্ত্রীর

IMG-20180328-WA0043আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর ৷। রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে। জানা যায়, যাদের ৪০০ টাকার উপর বিল আসবে তাদের ৫ শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে। ৪০০ তাকার কম হলে তা লাগবে না অর্থাৎ অপরিবর্তিত থাকবে। জানা যায়, রাজ্যের ৫২ শতাংশ গ্রাহকের ৪০০ টাকার নিচে মিল আসে। অর্থাৎ ৫২ শতাংশ গ্রাহককে ইলেক্ট্রিসিটি কর থেকে ছাড় দেওয়া হয়েছে। মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই বিষয়ে জানান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী যীষ্ণু দেব বর্মন। তিনি বলেন, রাজ্যের জনগণের কথা মাথায় রেখেই সামান্য বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে।
জানা যায়, রাজ্যের বিদ্যুৎ উৎপাদন সংস্থা ও টি পি সি’র ৪৩.৩৪% বিদ্যুৎ, নেপকো ৭.৪৯% এবং টি এস ই সি এল ৭.৩৩% বিদ্যুৎ অন্য রাজ্যে বিক্রি করে দেয়। পাশাপাশি টি এস ই সি এল ২১.৭১% বিদ্যুৎ বিক্রি করে নেপাল এবং বাংলাদেশে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*